নিজস্ব প্রতিবেদক :
ঐতিহ্যবাহী গৌরীপুরের একের পর এক জমিদারবাড়ি, প্রত্নশিল্প, কারিকার্য্য রূপায়িত ভবন, দেয়াল ভাঙা আর দখলে চলে যাচ্ছে। এবার কৃষ্ণপুর জমিদার বাড়ি (বর্তমানে গৌরীপুর সরকারি কলেজ) এর দরবারখানা ভাঙা শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ নিলামে দিয়ে কারুকার্য্য রূপায়িত সেই ভবন ভাঙার আদেশ দেন।
জানা যায়, কৃষ্ণপুর জমিদারের বৈঠকখানাটি ১৯৬৪সালে গৌরীপুর সরকারি কলেজ স্থাপিত হওয়ার পর থেকে কমনরুম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি এ ভবনটিতে শিক্ষার্থীদের সাইকেল রাখার স্ট্যান্ডে পরিণত করা হয়।
ভবন ভাঙার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
(বিস্তারিত আসছে)।