আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১১, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ




ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে পানি সেচে ভাঙা রাস্তা গৌরীপুরে মেরামত করলো ছাত্রলীগ!

প্রধান প্রতিবেদক, গৌরীপুর অঞ্চল :
ভাঙা রাস্তা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ আর শতাধিক পরিবারের জনজীবন অচল অবস্থা! এ পরিস্থিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে এলাকা। দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়! খবর পেয়ে শুক্রবার বিকাল থেকে শনিবার (১১জুলাই/২০২০) প্রায় ২ কিলোমিটার ভাঙা রাস্তার পানি সেচে মেরামত কাজ শুরু করে ছাত্রলীগ। এ কাজের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।

স্কুল-কলেজ আর বিশ^বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও সেবা কার্যক্রম পিছিয়ে নেই! ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে ধানাকাটা, ত্রাণ বিতরণ-অসুস্থ্য মানুষের সেবা, ওষুধ পৌঁছে দেয়াসহ অসংখ্য মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরে। সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে মাহে রমজানে প্রায় ১৫হাজার পথচারী ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে অনন্যা দৃষ্টান্ত স্থাপন করেন।
জানা যায়, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জের সন্তান মোঃ মারিয়াম জামান খান সোহানের ফেসবুকে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাস্টার’দা সূর্যসেন হলের ভিপি। খবরটি চোখে পড়তে ছুটে যান ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি শনিবার (১১জুলাই/২০২০) জানান, ছোট ভাইদের ফেসবুক স্ট্যাটার্স দেখে গিয়েছি। সেখানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন খানও হাজির হন। মানুষের দুর্ভোগ ও ভাঙা রাস্তা মেরামত করতে তাৎক্ষনিক উদ্যোগে নেয়া হয়। খবর পেয়ে অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে মেরামত কাজে অংশ নেন। আরো দু’তিনদিন লাগবে। রাস্তায় বালি, ইটের খোয়া, পাথর ফেলা হচ্ছে। এরপর রোলার দিয়ে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে।

ছাত্রলীগ নেতাকর্মীদের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আজকের ছাত্রলীগ বঙ্গবন্ধু’র আদর্শের ছাত্রলীগ ওরা আর্তমানবতার সেবায় নিবেদিত, আমি আজ গর্বিত। কাজে সহযোগিতা ও অংশ গ্রহণে এগিয়ে আসেন মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ, ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাবেক সহসভাপতি রানা সাহা, মাস্টারদা সূর্যসেন হলের ভিপি মারিয়াম জামান খান সোহান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ মানব বিষয়ক সম্পাদক মোস্তাকিন খান আলিফ, সহ সম্পাদক শেখ আব্দুল মোহাইমিন তনয়, জগন্নাথ হল ছাত্রলীগের উপ সমাজসেবা সম্পাদক কুমার তনয়, গৌরীপুর ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ রাসিক, ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী এস এম উজ্জ্বল, আরিফ মিয়া, দ্বীপ, রাহাদ মিয়া, তুষার রহমান, মোঃ সোহাগ মিয়া, ফজলে রাব্বী প্রমুখ।
সরজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা লঙ্গি পড়ে কোমড় বেঁধে রাস্তা মেরামতের কাজ করছেন। ওদের কাজ দেখে এলাকাবাসীও এগিয়ে আসছেন। কথা হয় শ্যামগঞ্জের নুর নাহারের সঙ্গে, তিনি জানান, ওরা কাজ করছে আমরা ওদের সেবা করবো। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীদের ভাঙা রাস্তা মেরামতের খবওে স্থানীয় জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছেন। মইলাকান্দা গ্রামের আব্দুল জব্বার জানান, ভাঙা রাস্তাটি মেরামত হলে শতাধিক পরিবার জলাবন্ধতা থেকে রক্ষা পাবেন। হাজার হাজার এলাকাবাসী ও যানবাহন চলাচলে দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১