আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৯, ২০২০, ২:১৯ অপরাহ্ণ




শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব

বাহাদুর ডেস্ক :

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ক্লাস-পরীক্ষা নেই বহুদিন ধরে। সংক্রমণও কমছে না, এমতাবস্থায় কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটিরও সুনির্দিষ্ট তথ্য নেই।

মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেয়া হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

এই সময়ের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে না এলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এই বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে। বন্ধ রয়েছে উচ্চ মাধ্যমিকে ভর্তির কার্যক্রমও।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১