গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, রোববার পর্যন্ত এ উপজেলায় মোট নমুনা সংগ্রহ ৩৮২জন, তাদের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫১জনের। কোভিড -১৯ পজিটিভ রোগী সংখ্যা ছিলো ১৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে কেউ নেই। ফলে করোনা ভাইরাস সংক্রমনমুক্ত গৌরীপুর উপজেলা।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম।