আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ৩০, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ




এসএসসিতে ফেল করা দুই পরীক্ষার্থী পেল জিপিএ-৫

বাহাদুর ডেস্ক :

যশোর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষায় ১২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আর জিপিএ ৫ পেয়েছে ৫১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ফেল করা দুই পরীক্ষার্থী পেয়েছে জিপিএ ৫। মঙ্গলবার দুপুরে প্রকাশিত পুনঃনিরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ফলাফল গত ৩১ মে প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ৩৪ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করে।

এদের মধ্যে ১২৩ জনের ফলাফল পরিবর্তন এসেছে। তাদের মধ্যে অকৃতকার্য ৪৬ পরীক্ষার্থী বিভিন্ন গ্রেড পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে। এর বাইরে অকৃতকার্য থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন।

এ গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন, এ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ জন, বি গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন। এ ছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে। পরীক্ষার উত্তরপত্রে নাম্বার যোগফল গণনার কারণে পুনঃনিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে।

এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হচ্ছে। যার মধ্যেও কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনার কারণে ভুল হয়। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১