গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৯জুন/২০২০) বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে সতিষা এলাকায় বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। কর্মসূচীর অধিনে গৌরীপুর-কলতাপাড়া সড়কের তাঁতকুড়া পর্যন্ত শতাধিক বৃক্ষরোপন করা হয়। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ গৌরীপুর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল বাশার রিপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি শিবলী সাদিক খান, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান সোহেল, মহানগর শাখার সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সহসভাপতি মোঃ হুমায়ুন কবীর লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান, অর্থ সম্পাদক আশরাফুল আলম সরকার, শ্রম ও জনশক্তি সম্পাদক আশিকুর রহমান বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর শাখার সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শামীম খান প্রমুখ।