আজ বুধবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরের সেই স্থানে এবার ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকচাপায় ফজলুল হক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

এখানে গত শনিবার নিহত হন ট্রাক চালক ইসহাক আলী (ক্যাপ্টেন) যার বাড়ি শেরপুর জেলায়।

জানা গেছে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে রামাগোপালপুর বাজার। সোমবার সন্ধ্যায় ফজলুল হক বাড়ি থেকে বাজার করতে রামগোপালপুর বাজারে আসেন। এসময় ঈশ্বরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে পাশে দাড়িয়ে থাকা পথচারীরদের চাপা দিলে ফজলুল হক, মাজহারুল ইসলাম ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফজলুল হকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনায় আহত মাজহারুল ইসলাম ও হেলাল উদ্দিনের বাড়ি রামগোপালপুর ইউনিয়নে।
তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকের চাপায় মাজহারুলের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘাতক ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১