আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ




গৌরীপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ঈশ্বরগঞ্জ/গৌরীপুর প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর গাড়ির চালকও। শনিবার বেলা পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর এলালাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহগামী পাথর বোঝাই ট্রাক ও কিশোরগঞ্জ গামী একটি চিরা বোঝাই ট্রাক মহাসড়কের গৌরীপুরে রামগোপালপুর বাজারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে দুই ট্রাকের চালক ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর অবস্থায় ট্রাকের ভেতর থেকে দুই চালককে উদ্ধার করে। পরে তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিড়ার গাড়ির চালক ক্যাপ্টেন (৪৫) কে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। গুরুতর আহত পাথর বোঝাি গাড়ির চালক কোম্পানীগঞ্জের লিটন মিয়া (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয় বলে জানান ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা। গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদাদিন বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। গাড়ি গুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১