আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ




লিবিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২৮

বাহাদুর ডেস্ক :

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল হাদবা এলাকায় একটি সেনা ঘাঁটিতে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার সরকারসমর্থিত সেনাদের পক্ষ থেকে বলা হয়, সেনা ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। আর এজন্য খলিফা হাফতার বাহিনীর নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে এই হামলার কথা অস্বীকার করেছে লিবিয়ান ন্যাশনাল বাহিনী।

হামলার বিষয়ে সরকারসমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট বা জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)-এর স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমার বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ত্রিপোলীর অ্যাম্বুলেন্স সেবাদানকারী ওসামা আলী বলেন, মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে মরদেহের সংখ্যা নির্ধারণ করা কষ্টসাধ্য হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক ত্রিপোলি ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে। শহরটি সরকারসমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও গত এপ্রিল থেকে এটি দখলে নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে খলিফা হাফতারসমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি।

টি.কে ওয়েভ-ইন

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০