আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জুন, ২৫, ২০২০, ২:১৩ অপরাহ্ণ




গুলিতে দুচোখ হারানো তৃণমূল নেত্রীর খোঁজ নিলেন মির্জা ফখরুল

বাহাদুর ডেস্ক :

গুলিতে দুচোখ হারানো সিরাজগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মেরিনা মেরির খোঁজ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাইল ফোনে তিনি মেরির পারিবারিক ও শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাকে ধৈর্য ধরতে বলেন ফখরুল।

এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান। তিনি জানান, মহাসচিব আওয়ামী লীগ ও পুলিশের হামলায় চোখ হারানো মেরির খোঁজ নিয়েছেন।

মহাসচিবের খোঁজ নেয়ায় খুশি মেরিনা মেরি। তিনি বলেন, মঙ্গলবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাকে ফোন করেছেন। তিনি আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার জন্য শুভেচ্ছা উপহারও পাঠিয়েছিলেন। তার মতো একজন জাতীয় নেতা আমার মতো একজন তৃণমূলের নিপীড়িত কর্মীর খোঁজ নিয়েছেন, এতে আমি অত্যন্ত খুশি।

প্রসঙ্গত ২০১৮ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ-পুলিশ-বিএনপির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় জেলা বিএনপি সভাপতি বেগম রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুচোখে গুলিবিদ্ধ হন মহিলা দল নেত্রী মেরিনা মেরি। এর পর থেকেই দুচোখের আলো নিভে যায় এই নেত্রীর।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১