প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে আরো ২জন করোনা পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেন ময়মনসিংহের সিভিল সার্জন। তাদের একজন উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে ফেরদৌসী। ছেলে পর এবার মা আক্রান্ত হয়েছেন।
অপরজন হলো ডৌহাখলা ইউনিয়নের বিপ্লব। এ নিয়ে গৌরীপুর মোট আক্রান্তের সংখ্যা ১৩জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম।