প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুপিয়ে কৃষক মোঃ চাঁন মিয়া (৫৫) কে হত্যা করেছে। তিনি বারোআনী গ্রামের শমসের আলীর পুত্র।
হামলায় আহত তার আরেক ভাই তোতা মিয়া (৪৫) মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, প্রতিবেশী লাল চানের পুত্র বিপুল গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। রোববার (২১জুন/২০২০) সকালে নিহত চান মিয়ার জমিতে খুঁটি দেয় এবং জোরপূর্বক জমি দখল করে তারা। খবর পেয়ে এ ঘটনা দেখতে ও জানতে ঘটনাস্থলে যান চান মিয়া ও তার ভাই তোতা মিয়া। এ সময় বিপুল গংদের হামলায় গুরুত্বর আহত হন দু’ভাই। চান মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ত্রিশাল এলাকায় সন্ধ্যা ৭টার দিকে চান মিয়া মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টি.কে ওয়েভ-ইন