গৌরীপুর প্রতিনিধি :
দুর্যোগকালীন সময়ে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গণসচেতনতা তৈরি, পাড়ার অলি-গলিতে জীবানুনাশক স্প্রে, ত্রাণ সামগ্রী নিয়ে ঘরেঘরে পৌঁছে দেয়ার কাজ মানবিক তাগিদের করে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, রাস্তার চলাচলকারী ও এলাকায় আগমনকারী মানুষের জীবনকে জীবানুমুক্ত রাখতে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন এই তরুণ যুবক। রাস্তায় অটোরিকশা যোগে দিনে-রাতে ৬বার স্প্রে করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো করোনাযোদ্ধা মোঃ যোবায়ের সোহান।
তিনি কাজ করছেন ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ৪নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে নিয়মিত। এছাড়াও কাজের পরিধি ধীরেধীরে বাড়াচ্ছেন। নিজস্ব প্রয়াসে তার এ মহতী উদ্যোগ এখন পৌর এলাকার নানা প্রান্তে ছুটে যাচ্ছে। তিনি গৌরীপুর পৌরসভার সুযোগ্য কাউন্সিলর মোঃ আব্দুল হালিম এর পুত্র। সোহান বাংলাদেশ তাঁতীলীগ গৌরীপুর পৌর শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

্ইতোমধ্যে পৌর শহরের গৌরীপুর বাজার, পশ্চিম দাপুনিয়া, বাসস্ট্যান্ড, খেলার মাঠ, নিমতলী, মাস্টারপাড়া, বালুয়াপাড়া, নতুন বাজার জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। তিনি জানান, গৌরীপুর পৌর শহরের প্রতিটি রাস্তায় প্রতিদিন স্প্রে করাই তার মূল উদ্দেশ্য এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি পৌর গৌরস্থান, পৌর এলাকার কয়েকটি মসজিদে নিজ হাতে করোনা শুরু থেকে নিয়মিত জীবানুনাশক স্প্রে করে যাচ্ছেন। (গৌরীপুরে করোনা ভাইরাসের বিষয়ে প্রচার-প্রচারণা ও স্বাস্থ্যসেবায় সোহানের প্রয়াস-দ্বিতীয় পর্বে)।