আজ বুধবার ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২০, ১১:২২ পূর্বাহ্ণ




গৌরীপুরে করোনায় হিন্দু ব্যক্তি কেউ মারা গেলে সৎকার করবেন সাংবাদিক কমল সরকার

গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সৎকার নিয়ে যখন ভয়-ভীতি-শংকা সৃষ্টি হচ্ছে। ঠিক সেই সময়ে কোভিড-১৯ মহামারীতে ময়মনসিংহের গৌরীপুরে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের সৎকারের দায়িত্ব নিলেন গৌরীপুর প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার। সোমবার (৮ জুন/২০২০) তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
কমল সরকার গৌরীপুর পৌর শহরের কালিপুর বাজারের বাসিন্দা। অখিল সরকারের পুত্র। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি।
তিনি জানান, মৃত ব্যক্তির সৎকার করার জন্য ১৩ সদস্যের টিম করা হয়েছে। স্বেচ্ছাসেবক এ টিমে রয়েছেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, প্রেসকাবের অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, কালীখলা মন্দির কমিটির সভাপতি অজিত মোদক, স্বর্ণা মোবাইলের পরিচালক শংকর ঘোষ পিলু, দীপ টেলিকমের রতন রায়, উত্তম পাল, ব্যবসায়ী শুভংকর ঘোষ মিঠু, সুশান্ত রায়, ইউনিক ষ্টুডিও’র পরিচালক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক শেখ বিপ্লব, এসো গৌরীপুর গড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক আবু কাউছার চৌধরী রন্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর।
হিন্দুদের সৎকারের জন্য এ টিম করায় তাদের ভূয়শী প্রশংসা করেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। তিনি জানান, আমাদেরকে মানবিক আচরণ করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির সৎকার নিয়ে কোনরূপ অমানবিক ঘটনা কখনও কাম্য নয়। এ টিমের কাজে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রয়োজনে ০১৭১২৮৫৩৯৪৯. ০১৭১৫৭৯৭৭৯০৭. ০১৭৬১৫০৯৫২৫ নাম্বারে যোগাযোগ করার জন্য কমল সরকার অনুরোধ জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১