আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ণ




সহনাটী কাশবন তরুণ সংঘের উদ্যোগে রাস্তার কাদা পরিষ্কার ও ভাঙ্গা রাস্তা মেরামত

মোখলেছুর রহমান,(গৌরীপুর)ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ′′সহনাটী কাশবন তরুণ সংঘ′র উদ্যোগে শনিবার (৬জুন/২০২০) সহনাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাদা পরিষ্কার ও ভাঙা রাস্তা মেরামত করা হয়।
প্রতি বর্ষাতেই এলাকায় কাদা জমে রাস্তাঘাটের বেহাল দশা সৃষ্টি হয়। এসময় লোকজনের চলাচলের কোনো উপায় থাকেনা। সহনাটী গ্রামের প্রধান সড়ক হতে দেববাড়ি হয়ে কাশিচরণ ও গিধাউষা পর্যন্ত এ তিন কিলোমিটার রাস্তার কাদা সরিয়ে সড়কের দুইদিকে ছোট্ট করে ড্রেন দিয়ে চলাচলের জন্য রাস্তাটা উপযুক্ত করে তুলেন এ সংঘের বিশজন সদস্য।
এদিকে সহনাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে গৌরীপুর টু ভুঁইয়ার বাজার পাকা সড়ক পর্যন্ত যতটুকু কাঁচা রাস্তা রয়েছে সেটিও আগামীকাল মেরামত করার প্রস্তুতি নিয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি মোঃ আনারুল ইসলাম।
এ সংগঠনের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম বলেন, আমাদের এলাকার রাস্তাঘাট পাকা না থাকায় প্রতি বর্ষাতেই প্রচুর কাদা সৃষ্টি হয়। এতে সাধারণ জনগণ চলাচল করতে পারেনা। তাদের এ কষ্টের কথা চিন্তা করেই আমাদের সংগঠনের উদ্যোগে রাস্তা উন্নয়নের কাজ হাতে নিয়েছি।
জানা যায়, এ সংগঠনটি ইত্যাকার সামাজিক উন্নয়ন ছাড়াও এলাকার কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্তির করাল গ্রাসে জড়িয়ে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখছে।
এছাড়াও সহনাটী গ্রামের একেবারে হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সাময়িক বৃত্তির ব্যবস্থাও করেছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ হৃদয় মিয়া। তিনি বলেন, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছেনা তাদেরকে আমরা আমাদের সামর্থ অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে তাদের পাশে থাকবো।
সহনাটী গ্রামের এ সংগঠনটি বাল্যবিবাহ প্রতিরোধেও সোচ্চার বলে জানা যায়। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন, মোঃ মাহবুব আলম পলাশ (অর্থ সম্পাদক), মোঃ নূরে আলম (সাংগঠনিক সম্পাদক), মোঃ রাসেল মিয়া (প্রচার সম্পাদক), মোঃ সাকিব আল হাসান রিপন (ক্রীড়া সম্পাদক), মোঃ এমদাদুল হক (ধর্ম বষয়ক সম্পাদক)।
সদস্যরা হলেন, মোঃ রাকিব হাসান, মোঃ রিয়াদ মিয়া, মোঃ সাহারুল ইসলাম, মোঃ মারুফ হাসান, আলিউল ইসলাম দিপু, ফখরুল হাসান অপু, মোঃ নাঈম ইসলাম, মোঃ হৃদয় হাসান তানিম, মমিনুল হক সজিব, মোঃ রায়হান মিয়া, মোঃ রাজন মিয়া, মোঃ জিন্নাতুল ইসলাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১