আজ শনিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২০, ১২:৫৮ অপরাহ্ণ




অনু গল্প- দৌড় : পলাশ মাজহার

শফিক সাহেব অফিস থেকে ফেরার পথে গৌরীপুর রেল স্টেশনের প্ল্যাটফরম মাড়িয়ে বাড়ির পথ ধরেন। যাওয়ার পথে প্লাটফরমে বিপ্লবের দোকনের রং চা পান করেন। খোকনের দোকান থেকে এক খিলি পান চিবিয়ে একটি গোল্ডলিফ টানতে টানতে পুরোনো বাংলা সিনেমার একটা গান গুনগুনিয়ে গাওয়া যেন নিয়মে দাঁড়িয়েছে। আজো তাই করছেন। তবে আজ রং চায়ের বদলে দুধ চা পান করছেন। সম্ভবত বনরুটি চুবিয়ে খাওয়ার জন্যই দুধ চা নিয়েছেন। হঠাৎ চোখ পড়ে অদূরে রেল লাইনে বসে থাকা ৮/১০ বছরের একটি বালকের উপর। বালকটির নাম রন্জু। এর বেশি পরিচয় জানা যায়নি কোনদিন। সে অপলক দৃস্টিতে চেয়ে আছে
শফিক সাহেবের দিকে। ঠিক তার দিকে নয়, তার চা খাওয়ার দিকে। হ্যাঁ,বালকটি তার শুষ্ক দুটো ঠোট জিহ্বা দিয়ে চাটছে। শফিক সাহেব অস্বস্তি বোধ করছেন। চায়ের কাপটি একটু এগিয়ে রন্জুকে ইশারয় ডাকলেন। রন্জু ধির পায়ে এগিয়ে গেল।
–কিরে দুপুরে কিছু খাসনি? চা খাবি?
রন্জু চুপ থাকে।
— বিপ্লব, রন্জুকে চা দে।
বিপ্লব চা দেয়।
বনরুডি খাইবি? শফিক সাহেব জানতে চায়।
রন্জু নির্বিকার অথচ লাজুক। চোখে ুধা কিন্তু লোভ নেই, চালাকি নেই। কোন অভিযোগ নেই তবুও সততার দৃঢ় চেতনা শফিক সাহেবের দৃষ্টি এড়ায়নি। কেমন জানি অপরাধী মনে হচ্ছে শফিক সাহেবের।
— বিপ্লব বনরুটি এগিয়ে দেয়।
রন্জু হাত বাড়িয়ে নেয়। তারপর মাথা নিচু করে চায়ের কাপে রুটি ভিজিয়ে খেতে থাকে।
খাওয়া শেষ করে হঠাৎ ভো দৌড়। একবারও পিছন ফিরলো না। এমন দৌড়ের মানে কি? শফিক সাহেব বুঝতে পারেন না। তিনি আরেকটি সিগারেটে আগুন ধরিয়ে বাড়ির দিকে হাটতে থাকেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১