আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ৩, ২০২০, ১১:৪৮ অপরাহ্ণ




নেতাকর্মীদের আস্থাভাজন ডাঃ এম.এ সোবহান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক

প্রধান প্রতিবেদক ঃ
দুর্যোগে-দুর্ভোগে অসহায় নেতাকর্মীদের প্রিয় আস্থাভাজন ডাঃ এম.এ সোবহান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, তাঁর আদর্শ বাস্তবায়নে তৃণমূলে ছিলেন নিবেদিত কর্মী। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাহস যোগানো, তাদের নিয়মিত খোঁজখরব নেয়া এবং বিপদে পাশে দাঁড়ানো মানুষটি ছিলেন ডা.এমএ সোবহান।
বুধবার ৯ম মৃত্যুবার্ষিকী ডা. এম,এ সোবহান ছিলেন ছিলো ৯ম মৃত্যুবার্ষিকী। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের স্মরণ সভা স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। সামাজিক দুরত্ব বজায় রেখে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা।
স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সত্যেন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান মরহুমের নাতি মাসুদুর রহমান শুভ্র। স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আতাহার আলী।
অনুষ্ঠানে অংশ নেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আবুল কালাম, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, মরহুমের পুত্র আশিকুর রহমান বাচ্চু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, মোঃ বিল্লাল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১