এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে মা প্রায় পাগল এখন। প্রাইমারী স্কুলে বাচ্চাদের টিফিনের বিস্কুট বিতরনকে কেন্দ্র করে তারাকান্দার কালিখা গ্রামে খাঁ বাড়ি বনাম সরকার বাড়ি বংশগত দ্বন্দ্বে প্রাণ দিতে হলো কলেজ ছাত্র জুবায়ের হোসেনকে বাবুকে (২২)।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান মিয়া মঙ্গলবার তারাকান্দায় সরজমিনে ঘটনাস্থল পরির্দশন করেন। এসময় তিনি সাংবাদিকদেরকে বলেন, বংশগত দ্বন্দ্বে তথা অহমিকার ফলস্বরূপ মা বাবার একমাত্র ছেলে জুবায়ের হোসেন বাবু (২২) কে প্রাণ দিতে হয়েছে। ঈদের ঠিক আগের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারাকান্দা থানার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামের বাবুকে নির্মমভাবে পিটিয়ে হত্যাি করা হয়।
এ ব্যাপারে তারাকান্দা থানা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রবিবার (২৪মে) সন্ধ্যা তারাকান্দার কামারগাঁও ইউনিয়নের কালিখা গ্রামের সরকার গোষ্ঠী ও খান গোষ্ঠির আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হাফেজ উদ্দিন সরকারের পুত্র কলেজ ছাত্র জোবায়ের হোসেন সরকার বাবু (১৮) খুন হয়। এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা হয়েছে।