বাহাদুর ডেস্ক ঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তরুণ শিল্পপতি মোঃ গোলাম সামদানী সুমন। তিনি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের কৃতি সন্তান। তিনি বলেন, প্রিয় গৌরীপুরবাসী পবিত্র মাহে রমজানের এক মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে আজ পবিত্র ঈদুল ফিতর। আমাদের বড় আনন্দের দিন। কিন্তু কোভিড-১৯ সংক্রমন থেকে বাঁচতে এবং প্রিয়জনদের বাঁচিয়ে রাখতে আসুন নিরাপদে থাকি। ইনশাল্লাহ, এই ভয়ার্ত দিন কেটে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।