ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে নমুনা সংগ্রহ করে বূহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭৬ জনের পরীক্ষায় ২৬জন করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এছাড়া জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৩ জনের পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সব মিলে বিভাগে ৪৬৯ জনের করোনা পরীক্ষায় ৪৪ জনের মাঝে পজিটিভ পাওয়া গেছে।
এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক নার্স সহ ৫জন, সদরে ৩জন, তারাকান্দায় ৫জন, ফুলবাড়িয়ায় ১ জন, ফুলপুরে-১ হালুয়াঘাটে ১জনসহ ময়মনসিংহ জেলায় ১৬জন। এছাড়া নেত্রকোনা জেলায় ৯ জনের মধ্যে সদরে- এক ও কেন্দুয়ায় -৮জন। জামালপুর জেলার মেলান্দহে চিকিৎসকসহ-১৪ সদরে চিকিৎসকসহ- ৪জন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃআবুল কাশেম জানিয়েছেন। এ নিয়ে বিভাগে ৭৭০জন করোনায় আক্তান্ত হয়েছে। এর মাঝে ময়মনসিংহ জেলায়-৩৫০, নেত্রকোনা জেলায়-১৭৯ জন, জামালপুর জেলায় -১৭৪ ও শেরপুর জেলায়-৬৮ জন। এখন পর্যন্ত বিভাগে ২৮০জন এবং ময়মনসিংহ জেলায় ২২জন সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন।