আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ২:১৪ পূর্বাহ্ণ




গৌরীপুরে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন লণ্ডভন্ড ॥ ১৭ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে ময়মনসিংহের গৌরীপুরে কাচা-ঘর বাড়ি, মৌসুমী ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে লণ্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন। উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ড জানান, ঝড়ে গাছ উপড়ে পড়ায় ৩৩ কেভি লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও ডিসটিবিউশান ট্রান্সফরমার ২টি, পাওয়ার ট্রান্সফরমার ওয়ান বিকল হয়ে পড়েছে। গৌরীপুর হাসপাতালের পর থেকে প্রায় ৭কিলোমিটার লাইনে বিদ্যুৎ সংযোগ এখনো দেয়া সম্ভব হচ্ছে না। শহরের ৪টি ফিডার চালু হয়েছে। অন্যগুলোও চালুর চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, আম্পানের প্রভাবে রাত ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ছিলো গৌরীপুর। এ দিকে ৬টায় কিছু অংশে বিদ্যুৎ লাইন চালু হলেও শহরের কলেজ রোড, হাসপাতাল এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ড জানান, সরকারি কলেজের সামনের ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরেও রাতে আবারও লাইন চালুর চেষ্টা করা হবে।

তবে রির্পোট লেখা পর্যন্ত রাত ২টা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন লাইন মেরামত কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। সাধারণ মানুষকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ডের নেতৃত্বে বিভাগীয়-জেলা ও উপজেলা পর্যায়ের টিম কাজ করছে। তাদের ইফতার এবং রাতের সেহরীও করছেন দুর্ঘটনা এলাকায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১