আজ রবিবার ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ১:০৪ পূর্বাহ্ণ




গৌরীপুরে সালিশে ও জমি সংক্রান্ত বিরোধে ২জন খুন

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে পৃথক ঘটনায় ২জন খুন, আহত-১৭জন। বিক্ষুব্দ জনতা পুড়িয়ে দিয়েছে ৪টি বাড়ি। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ মে/২০২০)।
জানা যায়, ‘ভ্যানচুরির’ ঘটনায় সালিশকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর বুধবার (২০ মে/২০২০) ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি মেম্বার আবুল হাসেমের সিংরাউন্দ বাজারে ব্যক্তিগত কার্যালয়ে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা কুপিয়ে গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি মেম্বার আবুল হাসেম, মুক্তিযোদ্ধা আরশেদ আলীর পুত্র আদিল মিয়া, কেরামত আলীর পুত্র আজিজুল হক, তৈয়ব আলীর পুত্র সিপুল, কেরামত আলী, রানা আহত হন। আহতদের মধ্যে আদিল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পথে শাহগঞ্জ এলাকায় রাতে মারা যান। আশংকাজনক অবস্থায় সিপুল মিয়া, আজিজুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নজরুল ইসলাম ও আবুল হাসেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম জানান, কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করা হয়েছে। ইউপি সদস্য সুমন মেম্বারের নেতৃত্বে এ হামলা হয়েছে। অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর জানান, আবুল হাসেম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, এ হামলা অত্যন্ত দুঃখজনক।
অপরদিকে পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ইউনিয়নের পালুহাটিতে হামলা-সংঘের ঘটনায় আব্দুল ওয়াহাব (৪২) বৃহস্পতিবার (২১ মে/২০২০) সকাল সাড়ে ১০টায় মারা যান। তিনি পালুহাটি গ্রামের মৃত চানফর আলীর পুত্র। নিহতের ভাতিজা শাকিল আহমেদ শুভ জানান, গত পহেলা মে তারিখে নেত্রকোনা-ঈশ^রগঞ্জ নির্মানাধীন মহাসড়কের রাস্তার পাথর ও পালুহাটি বাজারে আব্দুল ওয়াহাবের ঘরভাংগাকে করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। একই গ্রামের কাইয়ুম মিয়া (৩৫), রতন মিয়া (৩৫), মানিক মিয়া (৩৩), মোঃ সাগর মিয়া (১৮), জমশেদ আলী (৫৫), মোঃ বাচ্চু মিয়া (২৫)সহ অপরিচিত ৪/৫ এ হামলা করে। এ হামলায় গুরুত্বর আহত আব্দুল ওয়াহাবকে ১৭ মে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নিউরোমেডিসিন হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ওইদিন বিদায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের পূর্বদাপুনিয়ার বাসায় মারা যান।
এদিকে মৃত্যুর খবর পালুহাটি পৌঁছার পর আসামীদের ৪টি বাড়িঘর হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, সিংরাউন্দ ও পালুহাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিংরাউন্দের ঘটনায় এখনও মামলা হয়নি। পালুহাটি হামলা-ভাংচুরের ঘটনায় পূর্বেই মামলা হয়েছিলো। সেখানে হত্যাকাণ্ডের বিষয়টি বিজ্ঞ আদালতে অনুমতি নিয়ে সংযোজন করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১