আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ১০:৫৬ অপরাহ্ণ




করোনা ভাইরাসের ঠাঁই যেন নেই গৌরীপুরে!

মোখলেছুর রহমান, স্টাফ রির্পোটার :
বিপনী বিতান, ব্যাংক-অফিস পাড়া লোকে লোকারণ্য ময়মনসিংহের গৌরীপুর। নেই সামাজিক দুরত্বের বালাই। প্রশাসনের জেল-জরিমানা, প্রচারণা কাজে আসছে না। ঈদ উৎসব দোকানগুলোতে চলছে বেচা-কেনা ধুম। রোরবার (১৭ মে/২০২০) জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংকেও ক্যাশ কাউন্টারগুলো তিল ধারণের ঠাঁই নেই! জনতা ব্যাংকের বিদ্যুৎ বিল থেকে আসা গ্রাহক আজিজুল হক ছবি তুলতেই এ প্রতিনিধি বলেন, ভাই করোনা ভাইরাসও লাইনের ভিতরে ঠাঁই পাবে না!
এদিকে শহরের সরকারপ্লাজা, শাপলা প্লাজা, পরশমনি, আল মাসুদ সুজ, বেগ সুপার মার্কেটগুলোতে দেখা যায়, সবাই যেন মেতেছেন ঈদ উৎসবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, নিজেই মাইক নিয়ে বাজারে বাজারে সামাজিক দুরত্বের জন্য মাইকিং করছেন।
অপরদিকে সামাজিক দুরত্ব ও মূল্য তালিকা না থাকায় ৯জন ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা।
মূল্যতালিকা না থাকায় মধ্যবাজারের দিলিপ সরকারকে ২ হাজার টাকা, শ্যামগঞ্জের আব্দুলকে ১হাজার ৫০০টাকা, স্বপনকে ৫হাজার টাকা, কাবুল মিয়াকে ৮হাজার টাকা, সামাজিক দুরত্ব বজায় না রাখায় মোঃ সেলিম মিয়াকে ৩শ টাকা, শহিদ মিয়াকে ৫শ টাকা, মিজান মিয়াকে ২শ, মোস্তফাকে ৫শ টাকা ও লিটনকে ১হাজার টাকা জরিমানা করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১