আজ মঙ্গলবার ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ৬:৩৬ অপরাহ্ণ




গৌরীপুরে ব্যাংকের সাবেক এক কর্মকর্তা বাসায় একের পর এক হামলা-ভাংচুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়ায় বিজ্ঞ আদালতের ডিগ্রী থাকার পরেও সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ইস্যুকে কেন্দ্র করে ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান তালুকদারের বাসায় এসে একের পর এক হামলা-ভাংচুর ও হুমকিতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছে। হামলায় মোঃ আব্দুল মান্নান তালুকদারের পুত্র মোঃ জাকির হোসেন (৩৫) ও কন্যা মাহমুদা আক্তার লিপি (৩৮) গুরুত্বর আহত হন। এ ঘটনা ঘটে বুধবার (১৩ মে/২০২০)।
প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, পৌর শহরের পূর্বদাপুনিয়া মৌজা মোঃ আব্দুল মান্নান তালুকদার নিজ বাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন রোববার (১১ মে/২০২০)। নির্মানাধীন সীমানা প্রাচীর সোমবার ভোরে কে বা কাহারা ভেঙে দেন তাদের সনাক্ত করতে পারেনি। তবে বিষয়টি গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা অবগত হন। এরপর সোমবারও যথারীতি ভেঙে ফেলা অংশসহ আবারও নির্মাণ কাজ করেন মোঃ আব্দুল মান্নান তালুকদার। এবার রাতভর বসানো হয় পাহাড়া, এ পাহাড়ার কারণে ওই দিন আর সীমানা প্রাচীর ভাঙার সুযোগ পায়নি প্রতিপক্ষ।
এবার মঙ্গলবার (১৩ মে/২০২০) সকালে পূর্বদাপুনিয়ার মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ সজল মিয়া (৩০), ইব্রাহীমের পুত্র মোঃ সুমন মিয়া (২৫), আজাদ মিয়া (২৩), মৃত ভুসিয়ার পুত্র মোঃ ইসরাইল ইসি (৫০), তার স্ত্রী মোছাঃ জমিলা খাতুন (৪০), তার কন্যা বেবী আক্তার (২২)সহ অজ্ঞাতনামা লোকজন সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান তালুকদারের বাসায় হামলা ও নির্মানাধীন সীমানা প্রাচীর ভাংচুর করে। দেয়াল প্রাচীর ভাংচুরে বাঁধা দেয়ায় গুরুত্বর আহত হন মোঃ আব্দুল মান্নান তালুকদারের পুত্র মোঃ জাকির হোসেন (৩৫) ও কন্যা মাহমুদা আক্তার লিপি (৩৮)। পূর্বপরিকল্পিতভাবে হামলা ও বে-আইনীভাবে বাঁধা প্রদানের অভিযোগে এ ঘটনায় মোঃ আব্দুল মান্নান তালুকদারের পুত্র মোঃ জুবায়েদ হোসেন তানিম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
এ দিকে জানা যায়, দীর্ঘদিন ধরে এই ব্যাংক কর্মকর্তার দখলীয় ভূমির ওপর দিয়ে হামলাকারীরা জোরপূর্বক রাস্তা নির্মাণের দাবি করে আসছে। ভূমি রেকর্ডীয় কাগজপত্রে তার দখলীয় চৌহদ্দির ভিতরে সরকারি কোন রাস্তা নেই। বিবাদীপক্ষ মোঃ ইসরাইল (ইসি) গংদের দাবী রাস্তা নির্মাণের জন্য তাদের ভূমিও রয়েছে। এ বিষয়ে সাবেক এই ব্যাংক কর্মকর্তা বিজ্ঞ আদালতে নালিশ করেন। মামলার বাদী মোঃ আব্দুল মান্নান তালুকদার নালিশী ভূমি বিবাদীপক্ষ যেন জোরামূলে বেদখল করিতে না পারে সেই মর্মে স্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। এ মামলায় মৃত ডেঙ্গু মিয়া (ভুসিয়া) মোঃ ইসরাইল (ইসি), ইব্রাহিমের পুত্র মোঃ ফজলু, মাঙ্গারু’র পুত্র মোঃ হেলাল, মুসররের পুত্র মোঃ আব্দুল কদ্দুছ, মোঃ হাছু মিয়ার পুত্র মোঃ জয়নালকে বিবাদীপক্ষ করে এ মামলা রুজু করা হয়। এ মামলায় ২০১৬সালের ১৯ অক্টোবর তারিখে গৌরীপুর সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ বিজ্ঞ বিচারক মোঃ মোখলেছুর রহমান বাদীপক্ষে ডিগ্রী প্রদান ও বিবাদীপক্ষের অনুকূলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। বিজ্ঞ বিচার রায়ে উল্লেখ করেন, That the suit be decteed on ex parte against the defendansts withour costs. The defendants are hereby permanently restrained from dispossessing the planintiff from the suit lands forcefully or without any lawful means.

বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং পারিবারিক রাস্তার অযৌক্তিক দাবিতে সাবেক ব্যাংক কর্মকর্তার শান্তিপূর্ণ বসবাসে একের পর পর হামলার ঘটনায় পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। ঘটনাস্থলে গিয়েও বিবাদীপক্ষের দাবীখ্যাত পারিবারিক রাস্তার কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি। দু’বাসার মাঝখানে কিছু গাছপালা অবস্থিত, নিচের অংশে বিরাট গর্ত। বিগত ২০/৩০বছরের ভিতরে কেহ এ রাস্তা ব্যবহার করেছে মর্মেও প্রতিমান হয়নি।
অপরদিকে হামলা করতে এসে আহত হন মোঃ সজল মিয়া। এ ঘটনার তার স্ত্রী মোছাঃ আমেনা খাতুনও মামলা দায়ের করেন। মামলায় আমেনা খাতুন জানান, তার চাচী শাশুড়ী মোঃ ইসরাফিলের স্ত্রী জমিলা খাতুন (৪৫), তার নানা শশুড় মৃত চানফর মিয়ার পুত্র মোঃ ইদ্রিছ মিয়া (৫৫) আহত হন। এ দু’জন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ দিকে হাসপাতালের ভর্তি রেজিস্টারে তাদের ভর্তির কোন প্রমাণাদি পাওয়া যায়নি। তবে হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেন।
এদিকে গৌরীপুর থানা পুলিশ এ ঘটনায় দু’টি মামলা নেন। এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলে দু’দফায় পুলিশ পাঠানো হয়। দু’পক্ষের সংঘর্ষ এড়াতে আমিও ঘটনাস্থল পরিদর্শন ও দু’পক্ষকে ঝগড়া-বিবাদ না করার পরামর্শ দিয়েছিলাম। তারপরেও সংঘর্ষ হওয়ায় দু’পক্ষের দু’টো মামলা নিয়েছি। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১