আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে জয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার সামগ্রী, ৫০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, করোনা প্রতিরোধে পুলিশ দায়িত্বশীল থাকার সুযোগ পেয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা আবারো মাদক ব্যবসা ও বিভিন্নস্থানে জুয়া খেলা শুরু করেছে। বিসয়টি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নজরে এলে তার নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান শুরু করে। তিনি আরো জানান, ইতিমধ্যেই ডিবি পুলিশ বেশ কয়েকটি অভিযান চালিয়ে করোনাকালেও প্রায় অধশত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।নিয়মিত এই অভিযানে শনিবার রাতে ডিবির এসআই মলয় চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর মধ্য বারেড়া থেকে সাত জুয়াড়িকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার করে। তারা হলো, রাকিবুল ইসলাম, সোহেল, ছইন্না আলী, রবিন, কামরুল ইসলাম, আঃ সালাম ও তারা মিয়া। এছাড়া এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে নগরীর দিঘারকান্দা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, সৈয়দ আলী, মোঃ আসাদুল ও সেলিম। এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার সকালে নগরূর কেওয়াটখালী থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জাহানারা বেগমকে এবং এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার দুপুরে ভাটিকাশর থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী তাহমিদুল ইসলাম রেদুয়ান ওরফে বাবুকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১