আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১৬, ২০২০, ১২:২৭ পূর্বাহ্ণ




লণ্ডভণ্ড দুই ভিক্ষুকের ঘর

এম,আর রাজন :
ঝড়ের আঘাতে লন্ডভন্ড দুটি প্রতিবন্ধী ভিক্ষুক পরিবারের ঘর। মাথা গুঁজার ঠাঁই ভিটেতে থাকা ছোট্ট টিন শেডের ঘর ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়ায় দিবারাত্রি কাটে খোলা আকাশের নিচে। কষ্টে ভোগা দুই ভিক্ষুকের একজন হলেন বড়হিত ইউনিয়নের পাইকুড়া (রংপুর) গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন (৬০)। জন্মান্ধ আলী হোসেনের জীবন চলে ভিক্ষাবৃত্তি করে।
অন্যজন হলেন- পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী নুরুল ইসলামের (৫৫)। শারীরিক প্রতিবন্ধী নুরুল ইসলাম ভিক্ষাবৃত্তি করে জীবন চালান। তার স্ত্রী মিনা আক্তার ভিক্ষা করেন।
ঝড়ে দুই ভিক্ষুকের জীর্ণ ঘর গুলো লন্ডভন্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবার দুটি। খবর পেয়ে বুধবার রাত ১০ টার দিকে দুটি বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। একই সাথে দুটি ভিক্ষুক পরিবারের জন্য দুই বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বৃহস্পতিবার প্রদান করা হবে।
ওই সময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১