আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মে, ১৫, ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ




গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৫ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এ সময় আদালত গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ও শ্যামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় সংক্রামক রোগ নির্মূল, প্রতিরোধ আইন ২০১৮ এ ৯টি মামলায় ৯জন ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। ব্যবসায়ীরা হলেন গৌরীপুর পৌর শহরের দিলিপ ২হাজার টাকা, শ্যামগঞ্জ বাজারের হান্নান ১ হাজার ৫শটাকা, সেলিম ৩শ টাকা, শহিদ ৫শ টাকা, মিজান ২শ টাকা, মোস্তফা ৫টাকা, স্বপন ৫ হাজার টাকা, লিটন ১হাজার টাকা, কাবুল ৮ হাজার টাকা। এসময় আদালতকে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের অফিস স্টাফ আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন এবং গৌরীপুর থানা পুলিশ।
আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন. সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানোর জন্য সকল মুদি ও কাঁচামালের দোকানীদের নির্দেশ প্রদান করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১