গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ-ছিলিমপুর সড়কে ধান আনার সময় অটোচালক গোলাম রব্বানীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছিলিমপুর থেকে ধান নিয়ে আসার পথে গাগলা রুস্তুম আলীর বাড়ির সামনে অটোরিকশা উল্টে পুকুরে পড়ে যায়। গৌরীপুর হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায়।