আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ১:১৩ পূর্বাহ্ণ




ময়মনসিংহের কোতোয়ালি পুলিশের অভিযানে ১০ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহে কোতোয়ালি মডেল পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। রবিবার ভোর রাতে বিভাগীয় নগরীর খাগডহর টোলাদিয়া ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের সামনে সরকারি পাকা রাস্তার উপর থাকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী পুলিশ জানায়, রবিবার ভোর রাতে একদল ডাকাত খাগডহর ঢোলাদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আবির .দিলীপ, সোহেল, আনারুল, নাদিম হোসেন, রিফাত, অজয় রবিদাস, হীরা, দেলোয়ার হোসেন ও রোমান। তাদের বেশির ভাগের বাড়ি নগরীর ছত্রিশবাড়ি কলোনী ও পাটগুদাম এলাকায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতির অপরাধে কোতোয়ালি মডেল থানার মামলা নং-২৪(০৫)২০২০ মূলে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে আরো ৯ চোর,ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। ঈদের আগ পযন্ত এ অভিযান চলবে বলে ওসি মাহমুদুল ইসলাম জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১