বিষাক্ত বিবেকের ধোঁয়ার কুণ্ডলীতে ধেয়ে আসা এক পৃথিবী
উৎকণ্ঠার গাল বেয়ে মিশে একাকার কংক্রিটের আস্তরণ।
রাজপথের রাজটীকায় নৈঃশব্দ্য শ্মশানঘাটের ভূতুড়ে হাসি…
উন্মাদ প্রসব্যে আছড়ে পড়ে জয়নিতার ফাল্গুনী বার্তা
সংবিধানের ফুটন্ত কড়াইয়ে হয়ে ওঠে মানবতার জিন্দালাশ।
দুর্ভেদ্য সঙ্গমে নিঃসংজ্ঞ কবিতায় নিঃসরিত হয় প্রতিবাদী লাভায় ভূত্বকের নোটিশবোর্ড।
এক তোড়া সংশয় জমে থাকা ঘামে প্রকাশ করে বিজয়ী হাসি।
অতঃপর-
জীবনপুঞ্জের চিরকুটে লেখা হয়-
“জীর্ণশীর্ণ জীবনস্রোতে তুমি এক সোনার পাখি।”