আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ




গৌরীপুরে ক্যাপ্টেন (অব.) মুজিবের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :

গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২ মে/২০২০) শোক র‌্যালি, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গৌরীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোকর‌্যালি মেষে ক্যাপ্টেন (অব.) মুজিবের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন সোমনাথ সাহা ও দলীয় নেতৃবৃন্দ।
সোমনাথ সাহা বলেন, ক্যাপ্টেন (অব.) মুজিব ছিলেন গৌরীপুরের মানুষের জন্য নিবেদিতপ্রাণ। যে মানুষটির চিন্তা-চেতনা সব সময় গৌরীপুর ও গৌরীপুরের নেতাকর্মীদের কথা ভাবতেন। নিজের জীবনের জন্য চিন্তা করেননি, করেছিলেন গৌরীপুরবাসীর জন্য, তিনিই একমাত্র নেতা যিনি কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের নাম বলতে পারতেন, তাদের পারিবারিক-সামাজিক অবস্থা সব অবস্থার খোঁজ নিতেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।
কর্মসূচীতে অংশ নেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দীপু, ডৌহাখলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডৌহাখলা ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক সরকার, অচিন্তপুর ইউনিয়স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায়, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, প্রয়াত ক্যাপ্টেন (অব.) মুজিব এমপি’র ব্যক্তিগত সহকারী সাহাবুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমূল হুদা, ছাত্রলীগ নেতা নাজিমূল ইসলা শুভ প্রমুখ।
ক্যাপ্টেন (অব.) মুজিব তার বাবার কর্মস্থল হিসাবে ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতৃ নিবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রাম। তাঁর পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার। স্ত্রীর নাম ডা. নাসিমা আনোয়ার। তিনি ৩ কন্যার জনক। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্টিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ এবং ৭১’র সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা রেখে বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ২০০১সালে ১মবার, ২০০৮সনে ১লক্ষ ২হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪সালের ৫ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হয়ে একাধারে হ্যাট্টিক বিজয় অর্জন করেন। তিনি নিজগ্রামে বাবার নামে প্রতিষ্ঠা করেন মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজ। জাতির জনক বঙ্গবন্ধুকে নবপ্রজন্মের নিকট পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন বঙ্গবন্ধু চত্বর। বঙ্গবন্ধুর অনুপ্রেরণা যুগান্তকাল প্রজন্মান্তর পৌঁছে দেয়ার লক্ষেই দেশের সর্ববৃহৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্যও নির্মান করেন কলতাপাড়ায়। তিনি ২০১৬সালের ২ মে তারিখে ইন্তেকাল করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১