আজ বুধবার ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী
||
  • প্রকাশিত সময় : মে, ২, ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ




সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি’র শনিবার (২ মে/২০২০) ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহার উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি ও আড়াই হাজার দুস্থ্য-এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
ক্যাপ্টেন (অব.) মুজিব তার বাবার কর্মস্থল হিসাবে ১৯৪৭ সালের ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতৃ নিবাস ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রাম। তাঁর পিতার নাম মোজাফফর আলী ফকির এবং মাতার নাম সামসুন্নাহার। স্ত্রীর নাম ডা. নাসিমা আনোয়ার। তিনি ৩ কন্যার জনক। ময়মনসিংহ জিলা স্কুল থেকে ম্যাট্টিক, আনন্দ মোহন কলেজে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৬৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯৬৮-৬৯ এর আইয়ুব বিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ এবং ৭১’র সালে এমবিবিএস ফাইনাল পরীক্ষা রেখে বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ২০০১সালে ১মবার, ২০০৮সনে ১লক্ষ ২হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪সালের ৫ জানুয়ারী নির্বাচনে বিজয়ী হয়ে একাধারে হ্যাট্টিক বিজয় অর্জন করেন। তিনি নিজগ্রামে বাবার নামে প্রতিষ্ঠা করেন মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় ও কলেজ। জাতির জনক বঙ্গবন্ধুকে নবপ্রজন্মের নিকট পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন বঙ্গবন্ধু চত্বর। বঙ্গবন্ধুর অনুপ্রেরণা যুগান্তকাল প্রজন্মান্তর পৌঁছে দেয়ার লক্ষেই দেশের সর্ববৃহৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্যও নির্মান করেন কলতাপাড়ায়। তিনি ২০১৬সালের ২ মে তারিখে ইন্তেকাল করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১