আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২০, ১:৫৫ অপরাহ্ণ




নেত্রকোনায় অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

অনলাইন ডেস্ক :

একদিকে কালবৈশাখী ঝড় অন্যদিকে উজানের পানির ঢলে আতঙ্ক। এমন পরিস্থিতিতে লোকের অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন নেত্রকোনার এক কৃষক। এমন অবস্থায় ওই অসহায় কৃষকের পাশে দাঁড়ায় ছাত্রলীগ।

খবর পেয়েই দলবল নিয়ে ছুটে যান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শুভ চৌধুরী। কেটে দিলেন ওই কৃষকের ৬০ শতক জমির ধান। এদিন সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাটপোড়া গ্রামের নূরহোইল্যা বিলে কৃষক মাশোক মিয়ার ধান কেটে মাড়াইও করে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

কৃষক মাশোক মিয়া বলেন, আমি ভূমিহীন কৃষক। এ বছর অন্যের ৮০ শতক জমি বর্গা নিয়ে ধান চাষ করি। এর মধ্যে বিলের নিচু জমির ৬০ শতকের ধান পেকে যায়। নিজের শারীরিক অবস্থাও ভাল না আবার কাটার জন্য লোকও পাচ্ছি না। একজন বললো ছাত্রলীগ ধান কেটে দিচ্ছে। আমি আমার আকুতির কথা এক ছাত্রলীগ কর্মীকে বললে সকালে এসে তারা আমার ধান কেটে মাড়াই করে দিয়েছে।

এ বিষয়ে শুভ চৌধুরী বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে করোনা মহামারীতে শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকের পাশে দাঁড়িয়েছি। স্থানীয় এক কর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা আজকে এক কৃষকের ধান কেটে দিলাম।

তিনি বলেন, আমরা করোনা মহামারীর শুরু থেকে লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার তৈরি করে বিতরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছি। বর্তমানে আমরা ধান কাটার পাশাপাশি খাদ্যসামগ্রী সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছি।

এ কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কামাল শাহ, বিশাল আকাশ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাকিম, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য সজল, আরমান, রিয়াদ জং, শাকিল আহমেদ, ফয়সাল আহমেদ,বাবু, শামীম, লিমনসহ ২০ জন নেতা-কর্মী উপস্থিত ছিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০