আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ১:৫২ অপরাহ্ণ




প্রখ্যাত অভিনেতা ইরফান খান আর নেই

বিনোদন ডেস্ক :

বলিউডের গুণী অভিনেতা ইরফান খান মারা গেছেন। বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে ইরফানের বয়স হয়েছিলো ৫৩ বছর। তার পরিবার থেকে এক বিবৃতির মাধ্যম এই তথ্য নিশ্চিত করা হয়।

ইরফান খানের পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শেষ সময়ে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। এর কয়েক ঘণ্টা আগে ইরফান খানের মুখপাত্র আরেকটি বিবৃতির মাধ্যমে জানিয়েছিলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ইরফান খান। কোলন ইনফেকশনের কারণে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

গত শনিবার ইন্তেকাল করেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি এ অভিনেতা। ইফরান অবশ্য মুম্বাইতেই ছিলেন। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাই ভিডিওকলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন।

২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের। এর পর এক বছর যুক্তরাজ্যে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা। তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েক দিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০