আজ বৃহস্পতিবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২০, ২:৪৭ পূর্বাহ্ণ




বাবার মৃত্যু, ব্রিটিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশি ছেলে

বাহাদুর ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে বাংলাদেশি এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনার জন্য ভুল স্বীকার করে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন ঐ চিকিৎসকের ছেলে।

আব্দুল মাবুদ চৌধুরী ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা (এনএইচসের) একজন চিকিৎসক ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি।

এতে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে ক্ষমা চাইতে বলেন ১৮ বছর বয়সী ছেলে ইনতিসার চৌধুরী।

তিনি স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ভাইরাসটি মোকাবেলা করতে গিয়ে যেসব ভুল হয়েছে তা স্বীকার করুন। এতে আপনি আরও বেশি মানবিক হয়ে উঠবেন।’

ঐ চিকিৎসকের ছেলে আরও বলেন, ‘আজকের সংবাদ সম্মেলনের সময় আপনি কি দয়া করে আমাদের জন্য জনগণের কাছে এই ক্ষমাটুকু চাইতে পারবেন?’

স্ত্রীর সঙ্গে ডা. আবদুল মাবুদ চৌধুরী। ছবি: বিবিসি

সরকারি হিসেবে ব্রিটেনে অন্তত ৮২ জন এনএইচএস কর্মী এবং ১৬ জন কেয়ার কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এদের মধ্যে একজন হলেন বাংলাদেশি চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরী। তিনি মৃত্যুর আগে স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিইর বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে ছিলেন।

তিনি এক খোলা চিঠিতে লিখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, দয়া করে ব্রিটেনে এনএইচএসের সমস্ত স্বাস্থ্যকর্মীর জন্য ব্যক্তিগত সুরক্ষার জিনিসপত্র নিশ্চিত করুন। আমাদেরও অধিকার আছে এই পৃথিবীতে সন্তান এবং পরিবার নিয়ে বেঁচে থাকার।’ খবর: বিবিসি




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১