আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৯:৪০ অপরাহ্ণ




ময়মনসিংহে মেডিকেলের ২৭ ডাক্তার ও স্টাফসহ করোনায় আক্রান্ত ৬৯

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

২ শিফটে ১৮৮ নমুনা পরীায় ময়মনসিংহ বিভাগে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলের ৫ জন স্টাফ, ঈশ্বরগঞ্জ-২, ফুলপুর-১, মুক্তাগাছা-১ জনসহ জেলায় ৯ জন আক্রান্ত হয়েছে। এছাড়া জামালপুর জেলায় ৩ চিকিৎসকসহ ৬ জন শেরপুর জেলায় ২ জন আক্রান্ত।

এর আগে সোমবার সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন করে আরো ৬ চিকিৎসক ও তিন স্টাফসহ জেলায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১২৮জনে দাঁড়িয়েছে।

এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৩৭ জন স্টাফ রয়েছে। আর জেলায় স্বাস্থ্য বিভাগের আক্রান্ত হয়েছে ৩২ জন চিকিৎসক ও ৫০ জন নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফসহ ৭৯ জন। জেলায় এখন পর্যন্ত করোনায় তিন জন মারা গেছে।

ময়মনসিংহ বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫১ জন। এরমধ্যে ৪৫ জন চিকিৎসক, ২২ জন নার্স ও ৬৪ জন স্টাফসহ ১৩১জন রয়েছে। সব মিলিয়ে ময়মনসিংহ জেলায় ২৭ জন চিকিৎসকসহ ১২৪ জন, জামালপুর জেলায় ১১ জন চিকিৎসকসহ ৫৮ জন, নেত্রকোনা জেলায় ২ জন চিকিৎসকসহ ৩৭ জন এবং শেরপুর জেলায় ৩ জন চিকিৎসকসহ ২৮ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক অন্ত:সত্ত্বা নারীকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন কর্মরত ২৭ জন চিকিৎসক, ১৩ জন নার্স ও ৩৭ জন স্টাফসহ ৬৮ জন। ফলে পুরো হাসপাতালজুড়ে কর্মরত চিকিৎসকসহ সংশ্লিষ্টদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বর্তমানে এক হাজারেরও বেশি নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ঢাকায় আইইডিসিআর ল্যাবে জমা রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে সোমবার পর্যন্ত বিভাগেরে চার জেলার সর্বোচ্চ ২৮৮ জনের বেশি পরীা করা সম্ভব হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১