আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ




করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

এম.এ আজিজ, স্টাফ রির্পোটার, ময়মনসিংহ :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্দোগে আজ মঙ্গলবার বিকেলে শারদা ঘোষ রোড থেকে ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আনুষ্ঠানিক ভাবে এ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপিত এডভোকেট এ বি এম নূরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, শেখ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় স্বেচ্ছাসেবকলীগ একটি মহৎ উদ্দোগ গ্রহণ করেছে। রোগীদের আনা নেয়ার জন্য তারা ৪টি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন। এটি প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তার দেয়া উপহার ত্রাণ সামগ্রী নগরীর অসহায় মানুষদের মাঝে নিয়মিত পৌছে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের একজন মানুষও অনাহারে কিংবা না খেয়ে থাকবেনা। মানবিক দৃষ্টি নিয়ে প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মহাদুর্যোগকালীন সময়ে ঘরে ঘরে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। যা সারা প্রথিবীর অন্য কোন দেশ বা সরকার প্রধান এই নজির স্থাপন করতে পারেনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সহায়তা আসবে আপনারা ঘরে বসেই তা পাবেন। আপনারা নিজ ঘরে থাকুন সুস্থ থাকুন। নিজের পরিবার এবং দেশের মানুষকে হুমকির মুখে ঠেলে দেবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে আছে। তিনি নিজেই আপনাদের খাবারের দায়িত্ব নিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০