আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২০, ৫:৩১ অপরাহ্ণ




নায়ক হেলাল খানের বাবা মারা গেলেন করোনায়

বিনোদন ডেস্ক :

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছিলেন হেলাল খানের বাবা। রোববার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। তিনি যুগান্তরকে বলেন, হেলাল খানের বাবা যুক্তরাষ্ট্রে মারা গেছেন।তার ভাই ও ভাইয়ের স্ত্রীও করোনায় আক্রান্ত।তবে তারা সুস্থ হওয়ার পথে।

এর আগে নায়ক তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমার বাবা মওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর‌্যা কেন্দ্রে) চিকিৎসাধীন। বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও লেখেন, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটাই সেরে উঠার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন সিনেমাপাড়ার মানুষেরা। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

প্রসঙ্গত, বাংলা সিনেমায় হেলাল খান হাছন রাজা নামে সমধিক পরিচিত। তার আলোচিত ছবিগুলোর মধ্যে জুয়াড়ি, বাজিগর, সাগরিকা, আশা আমার আশা, হাছন রাজা, মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি অন্যতম। এদের মধ্যে জুয়াড়ি ছবিতে খল চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার হাছন রাজা ছবিটিও জনপ্রিয়তা পায়। গত কয়েক বছর ধরে তাকে সিনেমায় দেখা যাচ্ছে না।

অভিনয়ের পাশাপাশি হেলাল খান রাজনীতিও করেন।তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০