আজ রবিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ




গৌরীপুরে অপহৃত যুবক উদ্ধার করেছে পুলিশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে অপহৃত যুবক মোঃ আল আমিন (২০) অভিযান চালিয়ে শুক্রবার (২৪ এপ্রিল/২০২০) রাতে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর চাঁদার টাকার জন্য আল আমিনের ওপর বর্বরোচিত নির্যাতন চালায় বলে তার চাচা আব্দুল মালেক নিশ্চিত করেন। আল আমিনকে শনিবার (২৫ এপ্রিল/২০২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অভিযোগ ও ভিকটিম সূত্র জানায়, উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র আল আমিন (৩২) কে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) অপহরণের শিকার হন। অপহরণ চক্রের ১০/১১জন আল আমিন ও তার ব্যবহৃত মোটর সাইকেলসহ নওপাই গ্রামের কিরণের বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আল আমিনকে মুক্তির জন্য ৫০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলবে বলে মুঠোফোন জানায়। টাকা দিতে বিলম্ব হওয়ায় আল আমিনের দু’হাঁটুর নিচে ভেঙ্গে ফেলেছে। শুক্রবার রাত ৩টার দিকে তাকে নওপাই গ্রামের মোতালেবের বাড়িতে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পুলিশ তাকে সেখান থেকে ও নওপাই গ্রামের এক জঙ্গল থেকে মোটর সাইকেল উদ্ধার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০