আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২২, ২০২০, ১২:১৯ পূর্বাহ্ণ




কর্মহীনদের পাশে গরীবের বন্ধু লিটন

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ নিস্তব্ধ হয়ে পড়েছে। যত সময় যাচ্ছে, ততই মৃত্যুর হার বাড়ছে । লাগামহীন হয়ে পড়েছে এই ভাইরাস। দ্বিতীয় বিশ্ব যুদ্ধকেও হার মানাতে যাচ্ছে। বাংলাদেশ এর বাহিরে নেই। বাংলাদেশে মৃত্যু ও আক্রান্তের তালিকা দীর্ঘ হচ্ছে, দেশের জন্য সুখবর অনেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছে।

প্রতিদিন নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশও এখন কম ঝুকিতে আর নেই। এই ঝুকি ও মৃত্যু কমাতে এবং সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে দেশের মানুষ। বর্তমানে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বেসরকারী সকল প্রতিষ্ঠান, দিন মজুরী ও যানবাহন চলাচলও। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। খাদ্য সংকট দেখা দিয়েছে তাদের ঘরে।

এই সংকটের সময় গৌরীপুরের মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। গত এক মাস যাবত পর্যায় ক্রমে প্রতিটি ইউনিয়নের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। করোনা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সামিউল আলম লিটন বলেন, দেশ এখন অত্যন্ত সংকট মুহুর্ত সময় অতিবাহিত করছে। সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, যাবনবাহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনগণ র্কমহীন হয়ে পড়েছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনগণ যেন এই প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে তার জন্যই এই পরিকল্পনা গ্রহন করেছেন।

সেইসাথে তিনি সকল মানুষকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। এর ফলে মানুষের রোজগার বন্ধ হয়ে যাওয়ায়  ত্রাণ বিতরণ শুরু করেছেন। সরকারের পাশাপাশি সমাজের বীত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। সেই সাথে তিন ফিট দুরত্ব বজায় রেখে জনগণকে চলাচল করতে অনুরোধ করেন তিনি। রাস্তায় আসলেই মাস্ক এবং দিনে ১০-১২ বার ক্ষার জাতীয় সাবান কিংবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি।

সামিউল আলম লিটন বলেন, বিশ্বের ২০৩টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমেরিকার মত দেশ এই ভাইরাস প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে। সচেতনতাই পারে এই ভাইরাস থেকে জনগণকে মুক্ত রাখতে। সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য জনগলণকে আহবান জানান তিনি। সেইসাথে চোখ, নাক ও মুখে অপরিস্কার হাত না দেয়ার পরামর্শ দেন তিনি। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি। একই সাথে গৌরীপুরের অসহায় মানুষের পাশে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গকে পাশে থাকার অনুরুধ করেন তিনি।

সূত্র :




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০