আজ শনিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ৯:২৯ অপরাহ্ণ




বিডিনিউজ ও জাগো নিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও: ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী মামলাটি (মামলা নম্বর ১২) দায়ের করেন। মামলায় অপর দুজন হলেন-শাওন আমিন ও রহিম শুভ।

বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার বাদী মোমিনুল ইসলাম ভাসানীর অভিযোগ, কয়েকদিন আগে তার এলাকা থেকে ১০ টাকা কেজিদরের ৬৮ বস্তা চাল জব্দ হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ, ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুজনের ফেসবুকে তাকে ‘চাল চোর’ আখ্যায়িত করে পোস্ট দেওয়া হয়। একদিন পর জাগো নিউজ ও বিডিনিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক বলেন, থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযোগের সত্যতা নিশ্চিতে অবশ্যই যথাযথভাবে তদন্ত করে দেখব।

তিনি বলেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রামবাবু রায় মামলাটি তদন্ত করছেন।

এ বিষয়ে এসআই রামবাবু রায় বলেন, মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। মামলার নথি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সূত্র : বাংলা নিউজ ২৪




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১