আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ৮:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে হাট-বাজারে উপচেপড়া মানুষের ভিড় ॥ সামাজিক দুরত্বের বালাই নেই!

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ এপ্রিল/২০২০) হাটের প্রত্যেকটি বাজারে ছিলো উপচেপড়া মানুষের ভিড়। লোকারণ্যের কারণে পুরো বাজার ঈদের বাজারে পরিণত হয়। শহরের মাছমহাল, কাঁচাবাজার ও রাস্তার দু’পাশের বাজারগুলোতে দাঁড়ানোর ঠাঁই নেই। প্রত্যেকটি দোকানেও ছিলো দীর্ঘ লাইন। সামাজিক দুরত্বের জন্য এসব দোকানের সামনে মাইকিং থাকলেও কেউ মানছেন না।
অপরদিকে শহরে সিংহভাগ দোকানগুলো ছিলো খোলা। রড-সিমেন্ট, টিন ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানগুলোতে লোকজনের উপস্থিতি ছিলো চোখেপড়ার মতো। দোকানীরাও র‌্যাব ও পুলিশের অভিযানের সাইরেন (শব্দ) শোনার সঙ্গে সঙ্গে শার্টার লাগিয়ে দিচ্ছেন। আবারও মুর্হূতের মাঝে খুলে ফেলছে। ‘চোর-পুলিশ’ খেলার মতোই চলছিলো শহরের দোকানপাট। মাল নেই- আনা যাচ্ছে না এমন অজুহাতে রড ও টিনের দাম আকাশচুম্বী।
এদিকে ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা বাজার ও মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারেও ছিলো উপচেপড়া মানুষের ভিড়। সকাল থেকে গ্রামাঞ্চলের মানুষ নানা অজুহাতে শহরে ছুটে আসেন। করোনা ভাইরাসের বিষয়েও তারা সচেতন নন। অনেকের মুখে মাস্কও ছিলো না। রামগোপালপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আব্দুস সোবহান জানান, টিন নিতে এসেছি। মাস্ক ভুলে আনা হয়নি। সবজি বাজারে কথা হয় গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের মমরুজ আলী। তিনি জানান, খাইতে হইবো, তাই আইছি, মাস্ক পকেটে আছে।
খবর পেয়ে ছুটে আসেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি শহরে মাইকিং করেন। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০