আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২০, ৯:১১ অপরাহ্ণ




গৌরীপুরে এক চাল ব্যবসায়ী গ্রেফতার ॥ ১২৫০ কেজি চাল উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২০ এপ্রিল/২০২০) ভূটিয়ারকোনা বাজারের চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১হাজার ২৫০ কেজি চাল উদ্ধার করেন। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, অবৈধভাবে সরকারি চাল মজুতের অভিযোগ আজাহারুল ইসলামে গ্রেফতার করা হয়েছে। সে মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, ভূটিয়ারকোনা বাজারে আজাহারুল ইসলামের দোকানে ৫০কেজি ওজনের ২৫টি বস্তায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল পাওয়া যায়। দোকানদার হিসাবে কোন ট্রেড লাইন্সেসও দেখাতে পারে নাই। অবৈধভাবে সরকারি ভুর্তুকির চাল মজুতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজাহারুল জানায়, সে খাদ্যবান্ধব কর্মসূচীল সুবিধাভোগীদের নিকট থেকে এ চাল ক্রয় করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০