আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২০, ৫:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে ভাতাভোগীর ঘরে যাচ্ছে ভাতার টাকা!

মোখলেছুর রহমান, গৌরীপুর  প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ব্যাংকের উদ্যোগে সোমবার (২০ এপ্রিল/২০২০) থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি ভাতার টাকা ঘরে পৌঁছে দিচ্ছেন। সুবিধাভোগীদের ঘরে ভাতার টাকা পৌঁছে দেয়া এ উপজেলায় এটাই প্রথম। এ ইউনিয়নের ৫শতাধিক ভাতাভোগী ঘরে বসেই পেলেন টাকা।
গৌরীপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মীর মোঃ নূরুশ শামসের ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তর হতে প্রদেয় সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। ব্যাংকের ব্যবস্থাপক মীর মোঃ নূরুশ শামস বলেন, করোনাভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখা ও এ ভাইরাসের প্রার্দুভাব থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জননেত্রী শেখ হাসিনার উপহার ভাতার টাকা এখন ঘরে বসে পাচ্ছেন, দুর্ভোগ কমেছে, যাতায়ত খরচ নেই। দুঃসময়ে এ উদ্যোগের সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ইফতেখার আহম্মেদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা সাইদ হাসান, সমাজসেবা অফিসের মোঃ ইকবাল হাসান, সহনাটী ইউনিয়নের মেম্বার শফিকুল ইসলাম খান, মোঃসবুজ মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০