আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৮, ২০২০, ৪:১২ অপরাহ্ণ




মদনে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

মদন প্রতিনিধি :

নেত্রকোণার মদন উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামে ও আঘাকান্দার নামক হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াহিয়া (২৬) উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মঞ্জুরুল হকের ছেলে ও শিশু রায়হান (১৩) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আহতরা হলেন- কুলিয়াটি গ্রামের রতন মিয়ার ছেলে কৃষক সোহান (২৬) ও গোবিন্দশ্রী গ্রামের রেনু মিয়ার ছেলে দূর্যয় (১২)। তাদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি মেম্বার কাজল মিয়া জানান, সকালে গোবিন্দশ্রী হাওরের বাওয়াইশা বিলে ইয়াহিয়া ধান কাটতে গেলে তুমুল ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় কৃষক ইয়াহিয়া আহত হলে তাকে মদন উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গোবিন্দশ্রী আঘাকান্দার নামক হাওরে চাচা আলীমের সঙ্গে বোরো জমি দেখতে গিয়ে রায়হান বজ্রপাতে মারা যায়।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে শুনেছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০