আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ




গৌরীপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মোস্তাকীম বিল্লা (২০) নামে এক স্কুল ছাত্র ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত স্কুল ছাত্র উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মোঃ মাহমুদুল হাসানের পুত্র।
মামলা ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত মোস্তাকীম বিল্লাহ’র সঙ্গে একই গ্রামের মৃত মুনসুর আলীর পুত্র মোঃ মোশাররফ হোসেন (২০) এর সঙ্গে মোবাইল চুরি করাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে ১৪এপ্রিল রাতে নামাজ পড়ে বাসার আসার পথে মোশারফ হোসেনের নেতৃত্বে হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় মোস্তাকীম বিল্লা (২০)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। নিহত মোস্তাকীম আবু আক্তার খান একাডেমির নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মৃত আবুল মুনসুরের পুত্র মোঃ মোশারফ হোসেন (২০), মোঃ হোসেন আলীর পুত্র মোঃ মেহেদী হাসান রাব্বী (১৮) ও মোঃ হারুনুর রশিদ (৩৬) আসামী করে নিহতের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, ছুরিকাঘাতের ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়েছিলো। মারা যাওয়ায় ওই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১