আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২০, ১২:৩২ পূর্বাহ্ণ




করোনাকালে দুস্থদের ভাতার টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছেন ব্যাংক ম্যানেজার তুহিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

করোনা পরিস্থতিতে সারাদেশের মতো ময়মনসিংহের ফুলপুরবাসীও ঘরবন্ধী হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে শহরে যানবাহন চলাচল। সীমিত পরিসরে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও গ্রামাঞ্চলে সেগুলোর দেখা মিলেনা। ফলে প্রত্যন্ত অঞ্চলের উপকারভোগীরা ব্যাংকে এসে সরাসরি বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে পারছেন না। আবার ব্যাংকে এসে ভীড় করলেও ব্যতয় ঘটতে পারে সামাজিক দূরত্বের।

এমন পরিস্থিতিতে ফুলপুর সোনালি ব্যাংকের ম্যানেজার খায়রুল আলম তুহিন নিজেই ব্যাংক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দরিদ্র উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ভাতার টাকা পৌঁছে দিচ্ছেন।

জানা গেছে, ফুলপুর উপজেলায় ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে পৌরসভা সহ পয়ারী, রহিমগঞ্জ ও ফুলপুর এই তিনটি ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতার টাকা ফুলপুর সোনালি ব্যাংক থেকে বিতরণ করা হয়। পৌরসভা সহ ওই তিন ইউনিয়নে বয়স্ক ভাতা পান ১২০০ জন ও বিধবা ভাতা পান ৭৫০ জন।

করোনা ভাইরাস পরিস্থিতির পূর্বে বয়স্ক ও বিধবা ভাতার উপকারভোগীরা সরাসরি ব্যাংকে এসে টাকা উত্তোলন করতেন। কিন্তু চলমান করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে এসব উপকারভোগীদের আর কষ্ট করে ব্যাংকে আসতে হচ্ছেনা। ব্যাংক কর্তৃপক্ষই বাড়ি বাড়ি ভাতার টাকা পৌঁছে দিচ্ছেন।

বুধবার দিনব্যাপী ফুলপুর সোনালি ব্যাংকের উদ্যোগে
রহিমগঞ্জ ইউনিয়নের বাড়ি বাড়ি ঘুরে ২৮০ জনকে বয়স্ক ভাতা ও ১০২ জনকে বিধবা ভাতার টাকা পৌঁছে দেয়া হয় । ব্যাংক কর্মকর্তাদের এমন আন্তরিক সেবা পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।

ফুলপুর সোনালি ব্যাংকের ম্যানেজার খায়রুল আলম তুহিন বলেন করোনা পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। তাই উপকারভোগীদের ঘরে রাখতে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভাতার টাকা পৌঁছে দিচ্ছি। করোনা ভাইরাস পরিস্থিতি চলাকালীন আমাদের এই সেবাকার্যক্রম অব্যাহত থাকবে।

রহিমগঞ্জ ইউনিয়নে টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলপুর সোনালি ব্যাংকের ক্যাশিয়ার কামরুজ্জামান, রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০