আজ শনিবার ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২০, ৫:৩০ পূর্বাহ্ণ




লন্ডনে বসে দেশের জন্য কাঁদছেন রুবেল-পাঠালেন ত্রাণ সামগ্রী

গৌরীপুর প্রতিনিধি :
এই দুর্যোগে মানুষের কাছে থাকতে পারি নাই, খুব কষ্ট হয়; ইচ্ছে হয় উড়াল দিয়ে চলি আসি। এখানেও লকডাউন চলছে। করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় গ্রামের অগণিত মানুষের আজ কাজ নেই; দিন আনে-দিন খায়, তাদের আজ কতো কষ্ট! এভাবে নিজ দেশের মানুষের প্রতি দরদের কথা বললেন মোঃ সালাহ উদ্দিন কাদের রুবেল। থাকেন লন্ডনের সেন্ট্রাল লন্ডন শহরে। স্ত্রী আর সন্তানদের নিয়ে তার বসবাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল/২০) অনলাইন এসব কথা এ প্রতিবেদককে জানান তিনি।
বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে। এ ইউনিয়নের সুনামধন্য ইউপি সদস্য প্রয়াত আব্দুর রাশিদের পুত্র। তিনিও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বলিষ্ট কর্মী। বাবার দেখা বঙ্গবন্ধুর আদর্শ আর নৌকা প্রতিকের ভালোবাসার টানে সালাহ উদ্দিন রুবেলের শৈশবের শ্লোগান ‘জয়বাংলা-জয়বঙ্গবন্ধু। এ সূত্র ধরেই প্রবেশ করেন বাংলাদেশ ছাত্রলীগে। লন্ডন ছাত্রলীগের ছিলেন সহসভাপতিও।
লন্ডনের সেন্টাল শহরে জানালার ফাঁকে বসে প্রবাসে জীবন রুবেলেন তবে মন আর জীবনের ইচ্ছাটা পড়ে আছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। দেশের গ্রামের মানুষের কষ্টের কথা চিন্তা করে পরিকল্পনা নেন নিজ ইউনিয়ন গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের দুস্থ্য, অসহায় ও কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিবেন। তাদের হাতে জরুরী খাদ্য তুলে দেয়ার জন্য শাহ আলম, রফিকুল ইসলাম, উমর ফারুখ সোহাগ, রুবেল মিয়া, হুমায়ুন কবির সুমন, ফজলে রাব্বী খান, তুহিন রানা, শফিকুল ইসলাম সালমান, মোঃ কালন মিয়া, মাসুদ রানা, হিমেল শেখ সাফায়েত, আজহারুল ইসলাম, মোঃ তোহিদুল ইসলাম তৌহিদ, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জায়দুল আলমসহ এলাকার একটি তারুণ্য টিম স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন। তারা তৈরি করেন একটি তালিকাও। এ তালিকা অনুযায়ী ৬৫০জনের জরুরী খাদ্য সরবরাহের জন্য লন্ডন থেকে আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। এ সপ্তাহে এসব খাদ্য সামগ্রীও পৌঁছে দেয়া হয় ইউনিয়নের ১৭টি গ্রামে। সালাহ উদ্দিন কাদের রুবেলের বন্ধু মামুনুল করিম জানান, করোনা ভাইরাসের কারণে এলাকার মানুষের নিয়মিত খোঁজবে নিচ্ছেন তার বন্ধু। শুধু জরুরী খাদ্য নয়, আর্থিক অনুদানও দিচ্ছেন।
সালাহ উদ্দিন কাদের রুবেল এ প্রতিনিধিকে আরো জানান, ঘরে থাকার নির্দেশ মানুষ মানছে না, এর জন্য এলাকার ভয়াবহ বিপদ হতে পারে। তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা ঘরে থাকুন, সবাইকে সুস্থ্য রাখুন। আগামী ঈদেও এসব মানুষের পাশে থাকবো। সেই লক্ষ্যে তাদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০