আজ রবিবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২০, ৭:১৫ অপরাহ্ণ




আরো দুটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিল চীন

অনলাইন ডেস্ক :

চীন করোনা ভাইরাসের আরো দুটি পরীক্ষামূলক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রলালয়ের কর্মকর্তা উ ইউআনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি। আর এ অনুমোদন মানব শরীরে প্রাথমিক ট্রায়ালের সুযোগ করে দেবে।

তিনি বলেন, বেইজিং ভিত্তিক নাসদাক গ্রুপের সিনোভাক বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ঔষধ প্রশাসন সোমবার অনুমোদন দিয়েছে।

উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং উহান ইনস্টিটিউট অব ভিরোলজির তৈরি অপর ভ্যাকসিন রবিবার অনুমোদন দেয়া হয়েছে। চীন বর্তমানে সম্ভাব্য তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করছে।

চীন গত ১৬ মার্চ যে ভ্যাকসিনটিকে প্রথম ট্রায়ালের অনুমোদন দেয় সেটি সেনা সমর্থিত একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্স এবং হংকং এর তালিকাভুক্ত বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো’র তৈরি।

এদিকে উ বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন যা ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বে বর্তমানে করোনা ভাইরাসের অনুমোদিত কোন ভ্যাকসিন নেই। সারা পৃথিবীতে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার লোকের প্রাণহানি এবং প্রায় ২০ লাখ লোক আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১