আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ||
  • প্রকাশিত সময় : জুন, ১০, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
Oplus_131072




গৌরীপুর মহিলা কলেজ পরিদর্শনে মুগ্ধ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বুধবার ১০ জুন/২৬ জেলা প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর আগমনে উপলক্ষ্যে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক আব্দুল আলিম খান প্রমুখ। গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি’র পক্ষে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার আকাশ, সহ সম্পাদক সৌরভ সরকার ফুলের তোড়া প্রদান করেন।
কলেজ ঘুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স মুগ্ধ হন। এসময় তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পড়াশোনা বিষয়ক খোঁজখবর নেন। সৌজন্য মতবিনিময় সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ কলেজের সার্বিক দিক তুলে ধরেন।
কলেজ পরিদর্শনকালীন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর সফর সঙ্গী ছিলেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১